ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় ০১ জন নিহত ও ০১ জন আহত
সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :
১০ জুন, ২০২৬, 5:41 AM

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের নৃশংস হামলায় এক ব্যবসায়ী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। ০৯ জুন (মঙ্গলবার) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় উপজেলার ০৭নং মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের 'নিয়তির মাঠ' এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মোঃ বাদল মোড়ল (৪০)। তিনি বাগেরহাট সদর থানার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে মোঃ আব্দুল্লাহ মোড়ল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল ব্যবসায়িক কাজ শেষে আড়পাড়া থেকে মোটরসাইকেল যোগে ফকিরহাটের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বাগেরহাট সদরের সীমানা পেরিয়ে ফকিরহাট উপজেলার সোনাখালি গ্রামের নিয়তির মাঠ নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা ৮-১০ জনের একটি দুর্বৃত্ত দল তাদের ওপর অতর্কিত আক্রমণ করে। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই বাদল মোড়ল প্রাণ হারান এবং আব্দুল্লাহ মোড়ল গুরুতর জখম হন।
আক্রান্তদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফকিরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আব্দুল্লাহ মোড়লের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফকিরহাট হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) রেফার করে।
খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ নিহত বাদল মোড়লের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।