গাজীপুর ৩৫ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে জুয়েল মৃধা সীন্: যোগ্যতায় নেই কোনো বিকল্প !
গাছা (গাজীপুর) প্রতিনিধি :
১৫ জুন, ২০২৬, 8:39 PM

গাজীপুর মহানগরের ৩৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, শিক্ষার আলো বিস্তার এবং সামাজিক নিরাপত্তায় এক অনন্য ও অবিসংবাদিত নাম মোঃ জুয়েল মৃধা সীন্। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এলাকায় যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে ৩৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ ও ভোটারদের মুখে এখন একটিই নাম- মোঃ জুয়েল মৃধা সীন্। স্থানীয় সচেতন মহল এবং সাধারণ ভোটারদের স্পষ্ট দাবি, সততা, কর্মঠ ও দূরদর্শী নেতৃত্বের বিচারে এই ওয়ার্ডে তাঁর কোনো বিকল্প নেই।
এলাকায় মানসম্মত ও নৈতিক শিক্ষার প্রসারে তিনি একাই এক বিপ্লব ঘটিয়েছেন। অবহেলিত, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে তিনি গড়ে তুলেছেন 'হাজী তাজউদ্দিন মৃধা হাই স্কুল'। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করছেন। তাঁর বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি স্বল্প সময়ের মধ্যেই গাজীপুরের অন্যতম সেরা একটি বিদ্যাপীঠে পরিণত হয়েছে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দক্ষ জনশক্তি এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন।
৩৫ নং ওয়ার্ডের একাধিক প্রবীণ ব্যক্তিত্ব ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, অতীতে অনেকেই ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাঁদের আর পাশে পাওয়া যায়নি। কিন্তু মোঃ জুয়েল মৃধা সীন্ কোনো পদে না থেকেও বছরের পর বছর ধরে মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি সবসময় সম্মুখসারির যোদ্ধা। সাধারণ মানুষের মতে- "এই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং তারুণ্যের ভাগ্য পরিবর্তনের জন্য মোঃ জুয়েল মৃধা সীনের মতো সৎ, শিক্ষিত ও দূরদর্শী নেতার কোনো বিকল্প হতে পারে না। তিনি চটকদার কথায় বিশ্বাসী নন, তিনি কাজের মানুষ।"
নিজের কাজের দর্শন সম্পর্কে অত্যন্ত বিনয়ী কিন্তু দৃঢ়চেতা মোঃ জুয়েল মৃধা সীন্ বলেন, "শিক্ষা কিংবা সমাজসেবা কোনো ব্যবসা বা প্রচারের মাধ্যম নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র আমানত। আমি চাই আমাদের ৩৫ নং ওয়ার্ডের প্রতিটি সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে এবং প্রতিটি তরুণ যেন স্বাবলম্বী হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারে। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার মূল শক্তি। আজীবন আমি এই এলাকার মানুষের সেবক হয়েই থাকতে চাই।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ৩৫ নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়েছেন জুয়েল মৃধা সীন। তাঁর সততা, জনকল্যাণমুখী মানসিকতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় সংযোগের কারণে জনপ্রিয়তায় তিনি বাকি সম্ভাব্য প্রার্থীদের চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছেন। এলাকার আমজনতার একটাই কথা - ৩৫ নং ওয়ার্ডের কাঙ্ক্ষিত আধুনিকায়নের চাবিকাঠি এখন একমাত্র মোঃ জুয়েল মৃধা সীনের হাতেই নিরাপদ।