ঢাকা ১৬ জুন, ২০২৬
শিরোনামঃ
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার দেশীয় তৈলবীজ ব্যবহারকারী প্রতিষ্ঠানকে ১০ বছর পর্যন্ত আয়কর অব্যাহতি হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি প্রতারণার মামলায় গ্রেফতার হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: মাখোঁ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় কমেছে তেলের দাম ডিসেম্বরের মধ্যেই দেশের সব স্কুলে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৩৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় কমেছে তেলের দাম

#
news image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খোলার চুক্তির ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি কমে গেছে।

টোকিওতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ৪.৩৯ শতাংশ কমে ৮১.১৫ ডলারে নেমে আসে|।

যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় লেবাননসহ সব ফ্রন্টে ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে’ সামরিক অভিযান বন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর এই পতন দেখা যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’

তিনি আরও ঘোষণা দেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।

ট্রাম্প বলেন, ‘আমি হরমুজ প্রণালী টোলমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি এবং ইরান বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’

তিনি বলেন, ‘বৈশ্বিক জাহাজগুলো চলতে শুরু করুক। তেলের প্রবাহ শুরু হোক।’

এর কিছুক্ষণ পর ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নতুন চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের ‘তাৎক্ষণিক অবসান’ ঘটেছে।

তবে এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনিস বলেন, এটি এখনো একটি ‘প্রাথমিক পর্যায়ের চুক্তি’, চূড়ান্ত  শান্তিচুক্তি নয়।

নিজস্ব প্রতিবেদক :

১৫ জুন, ২০২৬,  9:22 PM