নৌকায় বসেই গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে মৎস্যজীবী সম্প্রদায়ের সাথে ব্যতিক্রমী বৈঠক
মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
১৯ জুন, ২০২৬, 6:21 PM

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর নৌকাঘাট এলাকায় নৌকায় বসেই মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব উপস্থিত থেকে গ্রাম আদালতের বিচারিক সেবা, কার্যক্রম ও সুবিধা সম্পর্কে মৎস্যজীবীদের বিস্তারিত ধারণা দেন। এ সময় তিনি গ্রাম আদালতের নির্দেশিকাসংবলিত লিফলেট বিতরণ করেন এবং উপস্থিত সকলকে জানান, "অল্প সময়ে, স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় সঠিক বিচার পেতে চলুন গ্রাম আদালতে।"
নৌকায় অবস্থানরত মৎস্যজীবীদের মাঝে তিনি গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গ্রাম আদালতের সেবা গ্রহণ এবং সাধারণ মানুষের মাঝে এর প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানান।
নদীপথে কর্মরত মৎস্যজীবীদের কাছে সরাসরি পৌঁছে এ ধরনের নৌকায় বৈঠক আয়োজন করায় উপস্থিতরা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন।