ঢাকা ২০ জুন, ২০২৬
শিরোনামঃ
মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস আটক যুদ্ধবিরতির পর লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৮, ট্রাম্পের চুক্তি নিয়ে ক্ষুব্ধ কট্টরপন্থীরা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান: প্রধানমন্ত্রী গাজীপুরে ফল মেলা: ৩৫ কেজির কাঁঠাল দেখে মন্ত্রীর সন্তোষ, দেশব্যাপী প্রচারের আশ্বাস কৃষ্ণ সাগরে দুটি বেসামরিক জাহাজে রুশ ড্রোন হামলায় হতাহত ৬ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রাথমিক শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর, অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা প্রথম দল হিসেবে নক আউট পর্বে মেক্সিকো কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনে অতিষ্ঠ জনজীবন: অনিয়ম রুখতে রাজনৈতিক ও সামাজিক তৎপরতা, জনমনে স্বস্তি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: অপরিচ্ছন্ন পরিবেশ ও জনবল সংকটে ক্ষুব্ধ রোগীরা নৌকায় বসেই গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে মৎস্যজীবী সম্প্রদায়ের সাথে ব্যতিক্রমী বৈঠক

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনে অতিষ্ঠ জনজীবন: অনিয়ম রুখতে রাজনৈতিক ও সামাজিক তৎপরতা, জনমনে স্বস্তি

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি—প্রশাসনিক বিধিনিষেধ উপেক্ষা করে দিন-রাত বেপরোয়া বালুবাহী ট্রাক চলাচলের ফলে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ট্রাকের কারণে সৃষ্ট তীব্র ধুলাবালিতে সাধারণ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে নিয়ে নানা আলোচনা ও অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে এই কর্মকাণ্ড অব্যাহত ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়তে থাকে। এর ওপর দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের মতে, পৌর অভিভাবকহীন এই পরিস্থিতিতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এমন প্রেক্ষাপটে সম্প্রতি স্থানীয় যুবদল নেতা জাহেদুর রহমান রাজনের উদ্যোগে অবৈধ বালুবাহী ট্রাক আটকে বাধা দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিনের একটি জনদুর্ভোগের বিরুদ্ধে এই ধরনের সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।

এলাকাবাসীর অভিযোগ, শুধু অবৈধ বালু ব্যবসাই নয়, এর পাশাপাশি এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকের বিস্তারও বর্তমানে কোম্পানীগঞ্জের অন্যতম প্রধান সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি দীর্ঘদিনের। ফলে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে সাম্প্রতিক এই সাম্প্রতিক পদক্ষেপের পর স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা, পরিবেশ সুরক্ষা এবং জনদুর্ভোগ নিরসনে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দলমত নির্বিশেষে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হলে এলাকাবাসী আরও বেশি উপকৃত হবে।

উল্লেখ্য, জাহেদুর রহমান রাজন আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে জনস্বার্থে এ ধরনের দৃশ্যমান ও কার্যকর কর্মকাণ্ড ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভোটারদের মূল্যায়ন এবং ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ার ওপর।

স্থানীয়রা আশা করছেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ কোম্পানীগঞ্জে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১৯ জুন, ২০২৬,  6:32 PM