মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস আটক
এস এম শামীম আহমেদ :
১৯ জুন, ২০২৬, 7:24 PM

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় জাহির মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ শুক্রবার , ১৯ জুন ২০২৬ইং বিকাল ৩টার দিকে উপজেলার হরিতলা বাদশা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাহির মিয়া জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, “নিহতের পরিচয় স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। তবে আমরা অফিসিয়ালি তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। পরিচয় নিশ্চিত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, “দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে গাড়ি ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পর্কিত