ঢাকা ০২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জনগণের সমস্যা সমাধানের কার্যকর ফোরাম হওয়া উচিত সংসদ: বিরোধীদলীয় নেতা গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের অধস্তন আদালতে বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প বাণিজ্যিক নথিপত্র ডিজিটাল প্রক্রিয়াকরণের পাইলট কর্মসূচি চালু করল বাংলাদেশ ব্যাংক জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী হালান্দের জাদুতে কোয়ার্টারে চোখ নরওয়ের, এমবাপ্পের জোড়া গোলে বিধ্বস্ত সুইডেন, আজটেকায় মেক্সিকোর ইতিহাস ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩ বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

নওগাঁয় তারেক জিয়া প্রজন্ম দলের উদ্যোগে চারা বিতরণ

#
news image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) বিকেলে নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নওগাঁ পৌর তারেক জিয়া প্রজন্ম দলের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ এবং শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য (এমপি) মো. জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ পৌর তারেক জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মিলন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ, সাবেক ছাত্রদল সভাপতি জাকারিয়া হোসেন জাকির, পৌর তারেক জিয়া প্রজন্ম দলের সদস্য সচিব তিশা পারভীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

চারা বিতরণ ও বৃক্ষরোপণ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নানামুখী প্রভাব থেকে দেশকে বাঁচাতে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে এই সবুজ বিপ্লবের ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে নওগাঁর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

নওগাঁ প্রতিনিধি :

০১ জুলাই, ২০২৬,  8:27 PM