ঢাকা ০২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জনগণের সমস্যা সমাধানের কার্যকর ফোরাম হওয়া উচিত সংসদ: বিরোধীদলীয় নেতা গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের অধস্তন আদালতে বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প বাণিজ্যিক নথিপত্র ডিজিটাল প্রক্রিয়াকরণের পাইলট কর্মসূচি চালু করল বাংলাদেশ ব্যাংক জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী হালান্দের জাদুতে কোয়ার্টারে চোখ নরওয়ের, এমবাপ্পের জোড়া গোলে বিধ্বস্ত সুইডেন, আজটেকায় মেক্সিকোর ইতিহাস ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩ বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

সরিষাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

#
news image

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এ কর্মসূচির উদ্বোধন করেন।
 
 এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
উপজেলা কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০১ জুলাই, ২০২৬,  8:34 PM