গাজীপুরে মানবাধিকার কমিশনের পরিচিতি, শপথ ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত
আমিনুল ইসলাম রবিন :
১২ জুলাই, ২০২৬, 8:29 PM

বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশন (BSHRC)-এর গাজীপুর মহানগর কমিটির পরিচিতি সভা, শপথ গ্রহণ, আইডি কার্ড বিতরণ এবং ২০২৬-২৭ মেয়াদের ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
ঢাকা বিভাগীয় সভাপতি গাজী আনিসুর রহমান ইউনুসের (ইমরান) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক প্রফেসর ড. মহিউদ্দিন আহমদ। এছাড়া পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয় এবং তাঁদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রুহুল আমীন সভাপতি, আজিজুল হক আজিজ সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মো. হাইউল উদ্দিন খান যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক পল্লীবাংলা’ পত্রিকার সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম রবিনসহ অন্যান্যরা।