ঢাকা ১২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সহনশীল নগর পরিকল্পনা ও জলপথ পুনরুদ্ধারের তাগিদ বিশেষজ্ঞদের প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা অনুষ্ঠিত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ চট্টগ্রাম ছাড়া অন্য ১০ বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা যথারীতি চলবে : আন্তঃশিক্ষা বোর্ড প্রথমবার বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০ পিরোজপুরে সিও অফিস সংলগ্ন দোকানে দুঃসাহসিক চুরি, ৩ লাখ টাকা লুট গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণ, ভিডিও করল সহযোগী: গ্রেপ্তার ১

প্রথমবার বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

#
news image

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল হিসেবে  চলতি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ফ্রান্স-স্পেন-ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে। 

বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। পরের দুই স্থানে আছে যথাক্রমে- স্পেন ও ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ফিফা র‌্যাংকিংয়ের এই সেরা চার দলই সেমিতে লড়বে।  

এছাড়া আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছে ফ্রান্স-স্পেন-ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জয় করা চার দল সেমিফাইনালে উঠেছে। এর আগে ১৯৭০ ও ১৯৯০ আসরে সেমিফাইনালে উঠেছিল চার বিশ্ব চ্যাম্পিয়ন। 

১৯৭০ সালে সেমিফাইনাল খেলেছিল ব্রাজিল-উরুগুয়ে এবং ইতালি ও পশ্চিম জার্মানি। এছাড়া, ১৯৯০ সালের সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা, ইতালি, পশ্চিম জার্মানি ও ইংল্যান্ড। 

এবারের আসরের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে এবং স্পেন ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। অন্য দুই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে এবং আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারায়। 

আগামী ১৪ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরের দিন দ্বিতীয় সেমিতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। 

নিজস্ব প্রতিবেদক :

১২ জুলাই, ২০২৬,  9:05 PM