‘খন্দকার ফ্লাওয়ার মিলস’-এর পক্ষ থেকে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক :
০১ আগস্ট, ২০২৬, 7:50 PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কতিপয় অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে “শিবালয়ে খন্দকার ফ্লাওয়ার মিল মালিকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেসার্স খন্দকার ফ্লাওয়ার মিলসের মালিক হাসান খন্দকার।
এক প্রতিবাদলিপিতে তিনি জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যবসায়ী ও ব্যক্তিগত চরিত্র হরণের অপচেষ্টা মাত্র। সংবাদটিতে উল্লিখিত মামলা এবং অন্যান্য অভিযোগগুলোর যে বিবরণ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অমূলক। প্রকৃতপক্ষে, উক্ত ভিত্তিহীন অভিযোগ ও মামলা বহু আগেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত কর্তৃক খারিজ (Dismissed) হয়ে গেছে।
হাসান খন্দকার আরও উল্লেখ করেন, একটি সুনির্দিষ্ট স্বার্থান্বেষী মহল তাঁর এবং তাঁর দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। সাংবাদিকতার ন্যূনতম পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা না মেনে সংশ্লিষ্ট পক্ষ থেকে তাঁর কোনো বক্তব্য বা সত্যতা যাচাই ছাড়াই একপেশে খবর প্রকাশ করা হয়েছে, যা অপসাংবাদিকতার শামিল।
তিনি অনতিবিলম্বে এই মিথ্যা সংবাদ প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায়, ভাবমূর্তি ক্ষুণ্ন ও অপপ্রচারের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনসহ দেশের প্রচলিত আইনে মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি দেন তিনি।
হাসান খন্দকার
মালিক, মেসার্স খন্দকার ফ্লাওয়ার মিলস
শিবালয়, মানিকগঞ্জ।