ঢাকা ০১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩ বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন ফটিকছড়িতে জমির বিরোধে ভাইয়ের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোন আটক রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীসহ সাবেক পুলিশ সদস্য আটক, পরে চম্পট বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে দীপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী ধৰ্ম দিয়ে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার: শেখ বশিরউদ্দীন লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় পারাপার, ইজারায় অনিয়মের অভিযোগ

বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন

#
news image

বাগেরহাটে পুত্রবধূ, তার পরিবার ও স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতন এবং বসতভিটা দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধা।

আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামের ভুক্তভোগী জাহেদা বেগম।

লিখিত বক্তব্যে জাহেদা বেগম জানান, তাঁর একমাত্র ছেলে সহিদুল ইসলামের সাথে স্থানীয় ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তারের বিবাহ হয়। বিয়ের পর থেকেই অছিফা তাঁর এবং তাঁর পঙ্গু স্বামী নূরমোহাম্মদ ফকিরের ওপর অত্যাচার চালিয়ে আসছে। পরবর্তীতে অছিফার বাবা-মা ও ভাইয়ের প্ররোচনায় এই শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, “আমাদের বাড়ির সীমানা ও পুত্রবধূর বাবার বাড়ির সীমানা সংলগ্ন হওয়ায় তারা আমাদের ভিটা-মাটি জবরদখল করার অপচেষ্টা চালাচ্ছে। পুত্রবধূ ও তার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রাণনাশ এবং ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে আমি ও আমার পঙ্গু স্বামী চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”

সংবাদ সম্মেলনে জাহেদা বেগম আরও দাবি করেন, বিবাদীরা তাঁর ছেলেকে জিম্মি করে জমি ও বসতবাড়ি আত্মসাৎ করার পাঁতারা করছে। নিজের ও পরিবারের জীবন রক্ষায় এবং ভিটেমাটি সুরক্ষায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আকুল বিচার প্রার্থনা করেন এই ভুক্তভোগী নারী।

বাগেরহাট প্রতিনিধি :

৩১ জুলাই, ২০২৬,  11:26 PM