দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :
০৮ আগস্ট, ২০২৬, 8:21 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল (রোববার) সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রথম কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘোষিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহাড়ছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
কক্সবাজারের কর্মসূচি শেষে দুপুর দেড়টার দিকে তিনি ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গমন করবেন এবং আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
সফরসূচির অংশ হিসেবে বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে কিছু সময়ের জন্য বিরতি নেবেন তারেক রহমান। পরবর্তীতে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আয়োজিত পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
দিনের শেষভাগে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে দলীয় সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। চট্টগ্রাম ও কক্সবাজারের দিনব্যাপী নানা অনুষ্ঠান ও পরিদর্শন শেষে রাতে রাজধানীর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।