রামপালে ঘরভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন অসহায় নারী
মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি:
১০ আগস্ট, ২০২৬, 9:31 PM

দারিদ্র্যের নির্মম কষাঘাতে ঘরভাড়ার টাকা জোগাড় করতে না পেরে নিজের মাথার চুল বিক্রি করেছেন বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা রেহানা খাতুন।
জানা গেছে, দুটি অবুঝ সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনে দিন কাটছে তাঁর। প্রতি মাসে ঝুপড়ি ঘরের ৫০০ টাকা ভাড়া মেটাতে না পেরে শেষ সম্বল মাথার চুল বিক্রি করতে বাধ্য হন তিনি। বর্তমানে বাসা ছেড়ে খুলনা-মোংলা রেলপথের পাশে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এই নারী। স্থানীয়দের সহায়তায় বাঁশের একটি ফ্রেম দাঁড় করানো হলেও টিন ও বেড়ার অভাবে তা শেষ করা সম্ভব হয়নি।
কান্নাভেজা কণ্ঠে রেহানা বলেন, "সন্তানদের খিদের যন্ত্রণা আর থাকার ঘর না থাকায় নিরুপায় হয়ে চুল বেচে দিয়েছি। এখন শুধু সন্তানদের নিয়ে শান্তিতে ঘুমানোর মতো একটু আশ্রয় চাই।"
স্থানীয়দের দাবি, অনতিবিলম্বে সরকারি আবাসন প্রকল্পের মাধ্যমে রেহানাকে একটি স্থায়ী ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক। একই সাথে তাঁর সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।