ফকিরহাটে এসএসসি ও দাখিলে ভালো ফল, ভোকেশনালে হতাশা: জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন
মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :
১০ আগস্ট, ২০২৬, 9:47 PM

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সাধারণ শিক্ষা ও মাদ্রাসা বোর্ডে তুলনামূলক ভালো ফল হলেও এসএসসি ভোকেশনালে ফলাফল হয়েছে অত্যন্ত হতাশাজনক।
সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষা বোর্ডে ১ হাজার ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৭৩ জন। পাসের হার ৭০ দশমিক ৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। দাখিল পরীক্ষায় ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৫ জন। পাসের হার ৬৩ দশমিক ৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
অন্যদিকে, এসএসসি ভোকেশনাল শাখায় ১৫৮ জনের মধ্যে পাস করেছে মাত্র ৫৫ জন। পাসের হার ৩৪ দশমিক ৮ শতাংশ এবং এ শাখায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন। তিন বিভাগ মিলিয়ে ফকিরহাট উপজেলায় সর্বমোট ১১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে সাধারণ বোর্ডে সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এ বোর্ডে সবচেয়ে বেশি ১১টি জিপিএ-৫ পেয়েছে শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়। দাখিলে আল হেরা আলিম মাদ্রাসা সবচেয়ে ভালো ফল করেছে এবং সর্বোচ্চ ২টি জিপিএ-৫ পেয়েছে।
ভোকেশনাল শাখায় পাসের হার আশঙ্কাজনকভাবে কম হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। তারা দ্রুত শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।