ঢাকা ১১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ফকিরহাটে এসএসসি ও দাখিলে ভালো ফল, ভোকেশনালে হতাশা: জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন আজমিরীগঞ্জে এসএসসিতে পাসের হার ৫২.৩৭%, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন বড়লেখায় দারুল কোরআন মডেল মাদ্রাসার হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এসএসসি ও সমমানে ফল বিপর্যয়: তিন প্রতিষ্ঠানে শতভাগ ফেল ২২ আগস্ট শুরু হচ্ছে রাজশাহীর জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির ১৩ জনই নওগাঁর রামপালে ঘরভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন অসহায় নারী পিরোজপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ ১০৩টি ছররা বুলেট শরীরে নিয়ে বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প ফ্যাসিবাদী শাসনে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির ১৩ জনই নওগাঁর

#
news image

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁ জেলায়। নিহতদের মধ্যে ১২ জন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহতরা হলেন—আত্রাই উপজেলার সাদনগর গ্রামের সাগর (৩৮), খরস্রোতা গ্রামের মজিদুল (৩৪) ও আব্দুল জলিল (৪৮), উজানপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩১) ও হাসিবুল হাসান শুভ (৩৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের দুই ভাই মহন প্রামাণিক (২২) ও সুমন প্রামাণিক (১৬), একই গ্রামের রুবেল প্রামাণিক (৩০) ও কলিমুল্লাহ প্রামাণিক (৩৫), বোয়ালা গ্রামের হৃদয় (৩২), মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ (৩০) এবং নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার শাহিন (৩৮)।
নিহতদের স্বজন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াদের মানফুয়া এলাকার ওই সোফা কারখানায় আগুন লাগে। কারখানাটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় এবং দিনের বেলায় ভেতরে শ্রমিকেরা ঘুমিয়ে থাকায় কেউ বের হতে পারেননি। এতে ভেতরে আটকা পড়ে ধোঁয়া ও আগুনে পুড়ে সবার মৃত্যু হয়। নিহত অপর ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা এলাকায় বলে জানা গেছে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্ত ও মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং কাজ করছে। সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রক্রিয়া ত্বরান্বিত করতে যোগাযোগ অব্যাহত রয়েছে।

নওগাঁ প্রতিনিধি :

১০ আগস্ট, ২০২৬,  9:32 PM