রাজশাহীতে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি
রাজশাহী প্রতিনিধি :
১২ আগস্ট, ২০২৬, 9:35 PM

রাজশাহী নগরের নামোভদ্রা লেকপাড় বস্তিসহ বিভিন্ন বস্তি এলাকায় বসবাসরত ভূমিহীন ও নিম্নআয়ের মানুষদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১২টায় 'নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন', 'বরেন্দ্র ইয়ুথ ফোরাম' ও 'গ্রিন কোয়ালিশন'-এর একটি যৌথ প্রতিনিধিদল রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আক্তার জাহানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নগর ব্যবস্থাপনার নামে কোনো মানুষকে গৃহহীন করা সংবিধান ও মানবাধিকারে পরিপন্থী। রাজশাহী শহরের ১০৪টিরও বেশি বস্তিতে বসবাসকারী প্রায় এক লাখ মানুষ নগরের অর্থনীতি ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা নিরাপদ বাসস্থানসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
গ্রিন কোয়ালিশন রাজশাহী অঞ্চলের সভাপতি মাহবুব সিদ্দিকী, নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠনের সভাপতি মো. বাচ্চুমিয়া এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানের যৌথ স্বাক্ষরিত এই স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছেও জমা দেওয়া হয়েছে। এছাড়া গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রণালয়ে স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে।
রাজশাহীকে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে স্মারকলিপিতে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—পুনর্বাসন নিশ্চিত না করে কোনো বস্তি উচ্ছেদ না করা; বস্তিবাসীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসনের ব্যবস্থা নেওয়া; বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করা; উচ্ছেদ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে ক্ষতিগ্রস্তদের মতামত নেওয়া এবং জাতীয় ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসীদের আবাসন অধিকার অগ্রাধিকার দেওয়া।