মাধবপুরে রঘুনন্দন ছড়ায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
১২ আগস্ট, ২০২৬, 10:00 PM

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা ও নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় রঘুনন্দন ছড়া থেকে দিন-রাত প্রকাশ্যে সিলিকা-বালু উত্তোলনের প্রতিযোগিতা চলছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চললেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, রঘুনন্দন ছড়ার একাধিক পয়েন্টে ড্রেজার বসিয়ে ও শ্রমিকদের মাধ্যমে অবাধে বালু তোলা হচ্ছে। উত্তোলিত বালু ছড়ার পাশে স্তূপ করে রেখে ট্রাকে করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় ভবানীপুরের কবির আলম ও সুন্দরপুর গ্রামের হেলাল মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি সিন্ডিকেট এই চক্রটি পরিচালনা করছে। ভয়ে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না; কেউ প্রতিবাদ করলে হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে।
পরিবেশ সচেতন মহলের মতে, অসাধু এই প্রক্রিয়ায় বালু তোলায় ছড়ার স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে, বাড়ছে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং বর্ষায় নদীভাঙনের আতঙ্ক। দ্রুত বালু উত্তোলন বন্ধ না হলে স্থানীয় কৃষিজমি ও বসতভিটা মারাত্মক হুমকিতে পড়বে।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম জানান, রঘুনন্দন ছড়া থেকে বালু উত্তোলনের বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। খুব দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তীব্র ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।