রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
রাজশাহী প্রতিনিধি:
১২ আগস্ট, ২০২৬, 10:14 PM

রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরীর অক্ট্রয় মোড় (রুয়েট প্রাচীর) থেকে ফ্লাইওভার পর্যন্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফুটপাতের আগাছা অপসারণ, সড়কের কাদামাটি ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ড্রেনের মুখের জমে থাকা মাটি অপসারণ করা হয়। এতে সড়ক ও ফুটপাতের দৃশ্যমান পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখা হয়।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, নগরীর সৌন্দর্য রক্ষা ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা (মশক) এবং সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।