রাজশাহীতে জমকালো আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল শুরু
বাবুল, রাজশাহী :
২২ আগস্ট, ২০২৬, 8:37 PM

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (২২ আগস্ট) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উশু খেলার কৌশল প্রদর্শন, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্বকাপ ফুটবলের আদলে বেলুন-ফেস্টুন ও জাতীয় পতাকা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। জেলার ৯টি উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মহানগর ফুটবল দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মহানগর ফুটবল দল ১-০ গোলে উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খেলার দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফুটবলার ফাফুফে। উদ্বোধনী দিনে মাঠে ছিল টুর্নামেন্টের লোগো মাসকট ‘আমরোজ’। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মাঠের মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি নিয়ে এক শিশুর অভিনব নাট্যাভিনয় উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফির ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহী হচ্ছে ক্রীড়াভূমি। এখানকার খেলোয়াড়রা ফুটবল, ক্রিকেট, হকি ও ভলিবলসহ বিভিন্ন খেলায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এবং ক্রিকেটকে আন্তর্জাতিক দরবারে তুলে ধরেছেন। খেলাধুলার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরপরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করেছেন। এছাড়া তিনি স্বর্ণপদকপ্রাপ্ত কৃতী ক্রীড়াবিদদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে ধারণ করে তরুণ প্রজন্মকে একটি মাদকমুক্ত সমাজ উপহার দিতে সরকার খেলাধুলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, মোঃ নজরুল ইসলাম এমপি, আবু সাইদ চাঁদ এমপি, ড. আব্দুল বারী সরদার এমপি, নবাগত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল করিম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-গণ। অনুষ্ঠানে আরও অংশ নেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য মোঃ সাইফুদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাঘা ও পুঠিয়া উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে।