শাল্লায় বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
জেসমিন খাতুন, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২২ আগস্ট, ২০২৬, 8:47 PM

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে ঐতিহ্যবাহী বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টা থেকে উপজেলার কান্দিগাঁও গ্রামের সুবিশাল হাওরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়—ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও”—বাউল সম্রাট শাহ আবদুল করিমের কালজয়ী এই গানের সুরের সঙ্গে মাঝিদের সারি গান, করতালি আর বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো হাওরপাড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সুদৃশ্য ও দীর্ঘাকৃতির নৌকা নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠেন মাঝিরা। ঐতিহ্যবাহী এই আয়োজনকে কেন্দ্র করে কান্দিগাঁও হাওরাঞ্চলে এক অভূতপূর্ব আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়।
প্রতিযোগিতায় ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা, শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা, নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা ও গোয়ানী গ্রামের নৌকাসহ বেশ কয়েকটি আকর্ষণীয় দল অংশ নেয়। জলতরঙ্গের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী পারভীন আক্তার, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল আউয়াল, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস এবং শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।