ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গণঅভ্যুত্থানে আহতদের তথ্য সংগ্রহে হাসপাতালে যাবে ইসি

#
news image

জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন তাদের তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে যাবে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়' (বিএসএমএমইউ) হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা দেয়া হবে।

ইসির পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রোববার সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ‘জাতির ক্রান্তিলগ্নে জুলাই অভ্যুত্থানে যে সব বীর সেনানী মহান বিপ্লবের মাধ্যমে আমাদের বিজয় এনে দিয়েছেন তাঁরা এখনো হাসপাতালের বেডে চিকিৎসারত। আমরা সেসব সূর্য সন্তানদের তথ্য ও বায়োমেট্রিক হাসপাতালে গিয়ে সংগ্রহ করতে চাই। এ ছাড়া হাসপাতালে চিকিৎসারত যে সব ছাত্র-জনতা আগে ভোটার হয়েছেন, তাঁদের কারও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুলভ্রান্তি থাকলে বা হারিয়ে গেলে সে ব্যাপারেও সহযোগিতা দেয়া হবে।’

বিএসএমএমইউ হাসপাতালে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদের জন্য আগামীকাল মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা নাগরিকের তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন।

নিজস্ব প্রতিবেদক :

২১ জানুয়ারি, ২০২৫,  3:46 AM