ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

অসুস্থতার কারণে লিমার কনসার্ট বাতিল করেছেন শাকিরা

#
news image

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ায় রোববার পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠেয় তার কনসার্ট বাতিল করেছেন শাকিরা। সাত বছরের মধ্যে এই প্রথম বিশ্বব্যাপী সফর শুরু করার কয়েক দিনের মধ্যেই এটি ঘটেছে। লিমা থেকে এএফপি এখবর জানায়। 

৪৮ বছর বয়সী কলম্বিয়ান তারকা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন যে পেটে ব্যথা নিয়ে তিনি শনিবার রাতে হাসাপাতালের জরুরি বিভাগে গিয়েছিলেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি বলেন, ‘আমি বর্তমানে যে ডাক্তারদের চিকিৎসাধীন আছি তারা জানিয়েছেন যে আজ সন্ধ্যায় পারফর্ম করার জন্য আমার অবস্থা ভালো নয়।’

তিনি আরও বলেন, ‘আজ মঞ্চে উঠতে না পেরে আমি খুবই দুঃখিত। আমি পেরুতে আমার অসাধারণ ভক্তদের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ 

তিনি আশা প্রকাশ করে বলেন, সোমবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি পুনরায় তার সফর শুরু করবেন।

সেরা ল্যাটিন পপ অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার পাওয়ার কয়েকদিন পরই রিও ডি জেনিরোতে তার সফর শুরু করেন এই গায়িকা ও গীতিকার। এই অ্যালবামটি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নির্বাসনের মুখোমুখি হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।  

সর্বকালের অন্যতম জনপ্রিয় ল্যাটিন শিল্পী শাকিরার জুনের শেষ নাগাদ ল্যাটিন আমেরিকায় প্রায় ৫০টি তারিখে এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আরও অনেক তারিখে পারফর্ম করার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  12:35 AM