ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

রাজশাহীর বাগমারায় বিএমডিএ'র ইআইইসিডি প্রকল্প পরিদর্শন 

#
news image

    বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলক ভাবে ডিপ সেচ পদ্ধতি প্রচলন (ইআইইসিডি) শীর্ষক প্রকল্প পরির্দশন করেছেন বিএমডিএ'র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ও শুভডাঙ্গা ইউনিয়নের প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অতুলনীয়। আজ কৃষিতে বিপ্লব হওয়ার ফলে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। বরেন্দ্র অঞ্চলে কৃষিতে যে আমূল পরিবর্তন তা শেখ হাসিনার কারণে। তাই কৃষক ভাই-বোন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় কাজ করে চলেছেন।তাই আপনাদের যেন ফসল ফলাতে কোন রকমের সমস্যা না হয় সেজন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা সবসময় নিরলস ভাবে কাজ করে চলেছে। বরেন্দ্র অঞ্চলে পানির সংকট নিরসনে ও পানি অপচয় রোধে জেলার ভবানীগঞ্জে ভূগর্ভস্থ সেচনালা বর্ধিত করণের মাধ্যমে সেচ এলাকা ও দক্ষতা বৃদ্ধি করা হয়েছে। ফলে ৫০ থেকে ৬০ বিঘা অতিরিক্ত জমি সেচের আওতায় এসেছে। ফলে মানুষ ফসল উৎপাদন করতে সহজে পানি ব্যবহার করতে পারছেন। তাই আমি ও আমার বরেন্দ্র কর্মকর্তারা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবে বলে পরিদর্শনকালে এসব কথা বলেন  তিনি।
কৃষক নূরে আলম জানান, সরকারের এ প্রকল্পের মাধ্যমে আমরা চাষাবাদ করে সুফল পাচ্ছি এবং লাভবান হচ্ছি। কারণ এতে সেচ খরচ নেই বললেই চলে।  দ্রুত পানি সেচ ব্যবহার করে সবজি করলা, বেগুন ও ফুলকপি, ঢ্যাঁড়শ, হলুদ, শাক ও বিভিন্ন জাতের ধান আবাদ করছি। আগে সেচ সুবিধা না থাকার কারণে এই জমিগুলোয় ঠিকমতো আবাদ করা যেত না।
ইআইইসিডি প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান জানান, রাজশাহী বাগমারা উপজেলায় ৮৫টি স্কিমে ৫০০ মিটার করে মোট ৪২,৫০০ মিটার ভূগর্ভস্থ পাইপনালা বর্ধিতকরণের ফলে ৫০ থেকে ৬০ বিঘা জমি এবছর অতিরিক্ত চাষাবাদের আওতায় এসেছে।
ইআইইসিডি প্রকল্পের সূত্রে জানা গেছে, ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ডিপ সেচ পদ্ধতি প্রচলন শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশের ১৬ টি জেলার ১২৫টি উপজেলার ৫০০ মিটার চল্লিশ হাজার ৫০০ টি গভীর নলকূপের পাইপ নালা বৃদ্ধি করা হবে। ৩২৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ হবে জুন ২০২২ থেকে জুন ২০২৬ পর্যন্ত যার মাধ্যেমে প্রায় ৪৫ হাজার হেক্টর জমির আবাদ বাড়বে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বিএমডিএ নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, সরকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন বাঘমারা জোন, উপ-সহকারী প্রকৌশলী রাহাত পারভেজ, উপ সহকারী প্রকৌশলী শামসুল আলম, সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন ।#ছবি আছে#

জেলা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  7:32 PM