ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী

#
news image

রাজধানীর বাড্ডায় এক মানসিক রোগী তরুণী চিকিৎসার জন্য কবিরাজের কাছে যাওয়ার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার (৭ মার্চ ) রাত ১১টার দিকে উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকার ‘বাড্ডা দাওয়াখানা’ নামে কবিরাজ মোহাম্মদ রেজাউলের বাড়িতে গিয়ে এই ঘটনা ঘটে।

নিখোঁজ তরুণীর নাম মোছাঃ রুবিনা (২৪)। তার বাবা মোঃ হযরত আলী মেয়ের মানসিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তার স্ত্রী উত্তর বাড্ডায় রোজাউল করিরাজ নামে এক কবিরাজের বাড়িতে যান। সেখানে কবিরাজ চিকিৎসার ওষুধ আনতে বলেন। হযরত আলীর স্ত্রী ওষুধ আনতে বাইরে গেলে ফিরে এসে দেখেন, রুবিনা (তার মেয়ে) সেখানে নেই। তার সঙ্গে থাকা দুই নারীও নিখোঁজ। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।  

রুবিনার বাবা হযরত আলী বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, মেয়ের গায়ের রং ফর্সা, উচ্চতা পাঁচ ফুট, মুখ গোলাকার। নিখোঁজের সময় হলুদ রঙের সালোয়ার-কামিজ পরা ছিল।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মাওলা জানান মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে, তবে সেখানে রুবিনাকে দেখা যায়নি। কবিরাজের বাড়ির ভেতরের সিসিটিভির কোনো রেকর্ড পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘আমরা আশপাশে খোঁজ নিয়ে জানতে পেরেছি, ওই ব্যক্তি আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন এবং ঝাড়ফুঁক করেন। নিখোঁজ তরুণীর সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকায় তাকে উদ্ধারে কিছুটা সময় লাগছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। কোনো তথ্য পাওয়া গেলে পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে।

মেয়েটির সন্ধান পাওয়া গেলে নিচে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করেন মেয়ের পরিবার।

মেয়েটির বাবা মোঃ হযরত আলী (৬২), পিতা: মোঃ আবুল হোসেন, মাতা: মোসাঃ হাজেরা খাতুন, ঠিকানা (বর্তমান), গ্রাম সারুলিয়া, ইউনিয়ন/ওয়ার্ড- ৬৮, খানা ডেমরা, জেলা- ঢাকা মোবাইল নং- ০১৮১২০৮৩৮২৪।

স্টাফ রিপোর্টরঃ

১৪ মার্চ, ২০২৫,  4:48 AM