ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

বাকলিয়ার ডাবল মার্ডারের মূলহোতা হাসান অস্ত্রসহ গ্রেপ্তার

#
news image

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার আলোচিত ডাবল মার্ডার মামলায় প্রধান আসামি মোঃ হাসান (৩৭) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ ।

শুক্রবার (২ মে) রাতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলের চরের ভূমিহীন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদ নগরের মোঃ আলমের পুত্র।

পুলিশ সূত্র জানায়, হাসান বাকলিয়ার ডাবল মার্ডার মামলার প্রধান আসামি। এই মামলার আরেক আসামি মোঃ মেহেদী হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে ও হাসানের দেখানো মতে, শনিবার ভোরে সিএমপির বায়েজিদ বোস্তামীর থানার শহীদ নগর থেকে আসামী হাসানের বসত ঘর থেকে ২টি ম্যাগজিন, ২ টি গুলিসহ ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। বায়োজিদ থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, হত্যাকান্ডের পর হাসান আত্মগোপনে চলে গিয়েছিল। আমাদের কাছে তথ্য ছিল এই হত্যাই নেতৃত্ব দেন হাসান। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, আমাদের ধারণা উদ্ধার করা পিস্তলটি হত্যাকান্ডে ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে সেভেন পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তলের গুলির খোসা পাওয়া গিয়েছিল। ধারণা করছি, ওই খোসাটি হাসানের কাছ থেকে উদ্ধার করা পিস্তলের গুলির খোসা হতে পারে। এ জন্য পিস্তল ও খোসাটির ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানান ওসি। উল্লেখ্য, গত ৩০ মার্চ ভোর রাতে নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় ধাওয়া করে প্রাইভেটকার থামিয়ে দুই জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। আহত হন আরও দুই জন। এ ঘটনায় নিহতরা হলেন- বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। তাদের বয়স ৩০ থেকে ৩৬ এর মধ্যে। আহত দুই জন হলেন- রবিন ও হৃদয়।

এ ঘটনায় আগে নগরীর চান্দগাঁও খাজা রোড ও ফটিকছড়ির কাঞ্চন নগর এলাকায় অভিযান চালিয়ে বেলাল ও মানিক নামে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। কারাগারে থাকা ছোট সাজ্জাদকেও পুলিশ এ মামলায় গ্রেফতার দেখিয়েছে।

গত ৬ এপ্রিল গভীর রাতে নগরীর সদরঘাট এলাকা থেকে মো. সজীব (২৯) নামের একজনকে গ্রেফতার করা হয়। আদালতে দেয়া জবানবন্দিতে সজীব বলেছেন, তিনটি মোটর সাইকেলে করে তারা ৭ জন সরাসরি হত্যাকান্ডে অংশ নিয়েছিলেন। দুইটি মোটর সাইকেলে দুই জন করে এবং একটিতে তিন জন ছিলেন। এ মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে দুই নম্বর আসামি করা হয়। 

চট্টগ্রাম প্রতিনিধি :

০৩ মে, ২০২৫,  10:56 PM