ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ময়মনসিংহে শম্ভুগঞ্জে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, নিহত ৪

#
news image

শম্ভুগঞ্জে ট্রেনের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের ধাক্কা লেগে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভৈরব-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন ও একই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর রেলক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় একটি বালু বোঝাই ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ট্রাকটি ছিটকে পড়ে। এ ঘটনায় ট্রেনটি প্রায় ১ কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। আহতদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

অনলাইনে ডেক্স

২৫ ডিসেম্বর, ২০২৩,  4:28 PM