ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

৩ দিনের রিমান্ডে নেত্রকোনার সাবেক পৌর মেয়র

#
news image

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খানকে নাশকতার মামলায় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা সদর আমলী আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারক মো: কামাল হোসাইন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশ পরিদর্শক জাফর ইকবাল জানান, নেত্রকোনা মডেল থানার নাশকতার এক মামলায় সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম খানকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানী শেষে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গত বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকা শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন নেত্রকোনার সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম খান। পরে তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জেলা পুলিশে হস্তান্তরের পর নেত্রকোনা মডেল থানায় নাশকতার আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আদালতের শুনানী শেষে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন

বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নেত্রকোনা ছেড়ে আত্মগোপনে চলে যান। গত ২০২২ সালে জেলা শহরের ছোট বাজারে জেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর নেত্রকোনা সদর থানায় মেয়র নজরুল ইসলাম খানসহ ১৪৫জনের নাম উল্লেখ ও ৪০- ৪৫জনের বিরুদ্ধে মামলা হয়।

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। সাবেক মেয়র নজরুল ইসলাম খান নেত্রকোনা পৌরসভার তিনবার নির্বাচিত মেয়র। তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

রিপন কান্তি গুণ

জেলা প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৪,  11:54 PM