ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

নাটোরে ঈদের দিন গুলি বর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার 

#
news image

নাটোর লালপুরে গত ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ইমাম হাসান ডাবলু (৩২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

২২ মে ২০২৫ইং  বৃহস্পতিবার ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর খানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডাবলু একই এলাকার মোজাফফর হোসেনের ছেলে এবং গোপালপুর পৌর যুবলীগের নেতা। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ঈদের দিন গুলি বর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রুজু রয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৫ইং উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হন। সাংবাদিকসহ আহত হন পাঁচজন। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ ৪২ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।

মোঃ সোহেল রানা, রাজশাহী :

২৩ মে, ২০২৫,  3:35 AM