ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

নাটোরে মেধা ও যোগ্যতায় কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২৪ জন 

#
news image

মেধা ও যোগ্যতায় জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ২৪ জন। 

গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত ২৪ জনের ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন।

এ সময় পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের উচিত দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করা। তাদের উচিত, বাবা-মা এবং বাড়ির অন্যান্য সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা।

নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী’র পরিচালনায় অনাড়ম্বর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিয়োগ বোর্ডের  সদস্য সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ এবং বগুড়া ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার হোসেন।

স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আনিকা তাবাসসুম, সিমলা খাতুন, আল শাহরিয়ার অনিক এবং তাদের অভিভাবকবৃন্দ। 

নাটোর প্রতিনিধি :

২৪ মে, ২০২৫,  12:05 AM