ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাসিক সাবেক ভারপ্রাপ্ত মেয়র পলায়নকালে সীমান্ত থেকে গ্রেপ্তার

#
news image

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের  সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ পার্শ্ববর্তী দেশ ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে বিজিবি। 

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর)২০২৪ইং কিরণকে গ্রেপ্তারের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃত আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পাগাড় এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় গাজীপুর সিটি করপোরেশনের দুই মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বের পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্বে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি আসাদুর রহমান কিরণ।

উল্লেখ্য,২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গী পূর্ব থানার এক উপপরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে যশোর শার্শার শিকারপুর সীমান্ত থেকে আটক করেছে বিজিবি গ্রেপ্তার করেছে বিজিবি।

গাজীপুর সংবাদদাতা :

২০ নভেম্বর, ২০২৪,  3:30 AM

news image
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ