ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কোন ব্যাংক বন্ধ হবে না: ড. সালেহউদ্দিন

#
news image

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন যে, দেশে কোন ব্যাংক বন্ধ হবে না। তবে কিছু ব্যাংক ভালভাবে পুনরুদ্ধার হচ্ছে এবং অন্যরা চ্যালেঞ্জের মুখে রয়েছে। “আমরা চেষ্টা করছি এবং ব্যাংকিং খাতে সংশোধন করা হচ্ছে, ইসলামী ব্যাংক পুনরুদ্ধারের পথে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যাংক বন্ধ করার কোনো ইচ্ছা নেই,” তিনি আজ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা এবং আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার সাথে সাথে হারানো আস্থা ফিরিয়ে আনা। সৎ ব্যবসায়ীদের ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, যারা সঠিকভাবে ঋণ পরিশোধ করেন এবং কর দেন তাদের কোনো সমস্যা হবে না। তিনি বলেন, ‘যারা বিগত সরকারের আমলে বিভিন্ন ফাঁক-ফোকর কাজে লাগিয়েছে, তারাই এখন ভয় পাচ্ছে’।

সংবাদ সম্মেলনে অর্থসচিব ড. খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অন্যেরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৪,  4:36 AM

news image
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ