ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

#
news image

রাজশাহী মহানগরীতে একাধিক মামলার পলাতক আসামি এবং সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার হোসেন (৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গত ২৩ জুলাই (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল চন্দ্রিমা থানাধীন খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক দেলোয়ার রাজশাহীর তানোর উপজেলার সমাসপুর গ্রামের মো. গোলাপ হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, চলতি বছরের ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ভিকটিম ও তার স্ত্রী নগরীর লক্ষীপুর মোড় থেকে অজ্ঞাত একটি রিকশাযোগে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বোয়ালিয়া থানাধীন রানীনগর রেশমপট্টি এলাকার ইসকন মন্দিরের সামনে পৌঁছালে গভীর রাতে (৩:৩০ মিনিটে) দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তাদের গতি রোধ করে।

দুজন ছিনতাইকারী ধারালো হাসুয়া দেখিয়ে জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে দুটি মোবাইল ফোন (মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা), নগদ ১৫ হাজার টাকা, পাঁচটি এটিএম কার্ড, একটি এনআইডি কার্ড এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। ঘটনার সময় এলাকা জনশূন্য থাকায় ভিকটিমরা চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি।

এ ঘটনায় ভিকটিম নিজেই বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করে ছিনতাই মামলা দায়ের করেন। পরে র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে দেলোয়ারকে শনাক্ত ও গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

খন্দকার মোহাম্মদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ : 

২৬ জুলাই, ২০২৫,  8:33 PM