ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

খাল-বিল-জলাভূমি অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে

#
news image

শীতের আগমনী বার্তার সাথে সাথে জেলার  খাল-বিল- জলাভূমি অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে। স্থানীয় তেরঘরিয়া বিল, ছুচোখোলার বিল, জেলার সবচেয়ে বড় গাংনীর ধলার বিল পাখিরা সারাক্ষণ মুখরিত করে রেখেছে। আর পাখি দেখতে প্রতিদিনই এসব জায়গায় ভিড় করছে পাখি প্রেমীরা। 

প্রতিবছর শীত মৌসুমে বিলগুলো হয়ে যায় পাখির আবাসস্থল। একসময় এসব বিল অতিথি পাখিতে ভরে থাকতো পুরো শীতকাল। এবারও এসব বিলে আসছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি, রয়েছে দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি। পাখির কিচির মিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে বিলগুলো। পাখির উড়েচলা, বিভিন্ন অঙ্গভঙ্গি, নীরবে বসে থাকা- মানুষকে আকৃষ্ট করছে। তাই দূর দূরান্ত থেকে লোকজন একনজর পাখি দেখার জন্য বিলপাড়ে ছুটে যাচ্ছেন। 

সরেজমিন দেখা যায়, বিলের শান্ত বুকে ঝাঁক বেঁধে ডানা মেলছে অতিথি পাখির দল। উড়ে চলা পাখির কিচির-মিচিরে মুখরিত চারপাশ। পিয়াং হাঁস, পাতি সরালি, লেঙজা হাঁস, বালি হাঁস, পাতিকূট-সহ দেশী জাতের শামুকখোল, পানকৌড়ী বিল এলাকা মুখরিত করে তুলছে। এবারও মানিকচকসহ সাইবেরিয়ান বিভিন্ন অতিথি পাখি চোখে পড়ার মত। সন্ধ্যার কোলে কোলে পাখিদের উড়ে আসার মিছিল প্রাণ জুড়িয়ে দেয়। 

আলাপ হয় স্থানীয় পাখি প্রেমিক সদানন্দ মন্ডলের সঙ্গে। তিনি বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণক্ষেত্র রক্ষা করতে হবে। আমাদের দেশ ক্রমে ক্রমে অতিথি পাখির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠছে। শুধু আইন দিয়েই পাখি শিকার বন্ধ করা যাবে না। সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

নিজস্ব প্রতিবেদক :

০১ ডিসেম্বর, ২০২৪,  10:26 PM

news image
.