ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

বাগেরহাটে ইজিবাইক চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১

#
news image

বাগেরহাটে ইজিবাইক চালক শহিদুল মোল্লা হত্যার ঘটনায় মোঃ নাহিদ শিকদার(৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের আগ মুহূর্তে সদর উপজেলার  খানজাহান আলী মাজার এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগমুহুর্তে সদর উপজেলার কালদিয়া গ্রামে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্তসহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীণ ইফাদ ডেইরি ফার্ম নামের একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের নিচতলার শিড়ির নিচ থেকে  হত্যার শিকার ইজিবাইক চালকের স্কচটেপ পেচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। চালক শহিদুল মোল্লা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। 

৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালক শহিদুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার নাহিদ শিকদার। চুক্তিকৃত টাকার মধ্যে মোঃ নাহিদ শিকদারের নিকট হতে ৩ হাজার টাকা ও হত্যাকাণ্ডের ঘটনার সময় ব্যবহৃত ২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নাহিদ শিকদার সদর উপজেলার কালদিয়া গ্রামের ফারুক শিকদারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী ও তার সহযোগি আসামীরা ইজিবাইক চালক শহিদুল মোল্লা(৪৫)কে  পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার জন্য  কালদিয়া এলাকা ফিরোজুল ইসলাম ফিরোজের পরিত্যক্ত ডেইরী ফার্মে নিয়ে যায়। সেখানে তারা শহিদুল মোল্লার মুখে স্কচটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এবং মরদেহ সিঁড়ির নিচে লুকিয়ে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। 

এঘটনায় শিকার যুবক চলকের স্ত্রী  শিউলি বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।  

বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল হাসান বলেন, যাত্রী সেজে ইজিবাইকে ওঠেন। ঘটনাস্থলে নিয়ে ৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালককে হত্যা করা হয়। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  11:43 PM