ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

সামুদ্রিক সম্পদ আহরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়

#
news image

সামুদ্রিক সম্পদ আহরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়। 

আজ রোববার বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ব্লু ইকোনমি গ্রোথ ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে গেস্ট অব অনারের বক্তব্যে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ল্যাব এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেরিটাইম বিজনেস স্টাডিজের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ বলেন, সমুদ্র, পর্যটন ও বিমান খাতসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সারাদেশের তরুণ-তরুণীদের এসব প্রফেশনাল কোর্সের আওতায় আনতে মেরিটাইম ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেন জানান, দক্ষ জনবল তৈরিতে দেশের বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।

নিজস্ব প্রতিবেদক :

২৬ অক্টোবর, ২০২৫,  11:52 PM