ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

#
news image

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক বছর পূর্তি উপলক্ষে ১ম বিশ্ববিদ্যালয় দিবস-উদযাপন করা হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় সুবিপ্রবির শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড্ডয়ন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন।

সুবিপ্রবির প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, সুনামগঞ্জ সোনালী ব্যাংকের ডিজিএম হিমাংশু আচার্য্য, ১ম ব্যাচের শিক্ষার্থী তাকবিল, গোলাম মওলা তাইমুম, সোহানুর রহমান সোহান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

সুনামগঞ্জ প্রতিনিধি :

০৩ নভেম্বর, ২০২৫,  9:02 PM