ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মাধবপুরে নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের ৩ কর্মী পুলিশের হাতে আটক

#
news image

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন। 

আটককৃতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকার'র ছেলে দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার ছেলে মো. খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

জানা যায়, আটক ব্যাক্তিরাসহ আরও কয়েকজন সোমবার গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে সরকার উৎখাত করতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলো। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত তাদের আটক করেন। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

মোঃশামীম মিয়া, হবিগঞ্জ :

১৮ ডিসেম্বর, ২০২৪,  1:37 AM