ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ফরিদপুরে পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

#
news image

ফরিদপুরে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি গাড়ি চালকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সরকারি গাড়ি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
 
জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাসমত আলী। এতে বক্তব্য রাখেন মাসুদ আহমেদ লিটন, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রিয়াজ, আব্দুর রহমান ও সুধাংশু রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
 
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি গাড়ি চালকরা নানা আর্থিক সংকটের মুখে পড়েছেন। ২০২০ সালে পে স্কেল কার্যকর করার ঘোষণা দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। ফলে কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বিরাজ করছে।
 
বক্তারা আরও জানান, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; বরং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনকারীরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

৩০ জানুয়ারি, ২০২৬,  8:05 PM