ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত 

#
news image

নওগাঁর মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় ট্রাকের চাপায় ভ্যানচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (আজ) ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোনোয়ার ইসলাম জানান, একটি ভ্যানে করে হলুদ বোঝাই করে পাঁচজন যাত্রী মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। পথে আখেড়া এলাকায় একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মহাদেবপুর থানা পুলিশ।

নওগাঁ প্রতিনিধি :

৩১ জানুয়ারি, ২০২৬,  6:15 PM