ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

#
news image

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। আজ সোমবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিনের সভাপতিত্বে হাসপাতালের বহিঃবিভাগের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময়  উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাউন্টেন্ট মোঃ ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান, ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ ম পে-স্কেলে বিদ্যমান বৈষম্যের কারণে সরকারি কর্মচারীরা বেতন-ভাতায় ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল হাসপাতালের সামনের সড়ক সহ মেডিকেল কলেজের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  9:41 PM