ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুর-২ আসনে এনসিপি প্রার্থীর হলফনামা নিয়ে বিতর্ক, তথ্য গোপনের অভিযোগে আবেদন

#
news image

হলফনামায় তথ্য গোপনের অভিযোগে গাজীপুর-২ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। এ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মেহেদী হাসান এলিস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ আবেদন দাখিল করেন।
আবেদনে অভিযোগ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ নির্বাচনী এলাকার প্রার্থী আলী নাছের খানের দাখিল করা হলফনামা ও আয়কর রিটার্নে উল্লেখিত জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মতারিখ সরকারি ডাটাবেজে থাকা তথ্যের সঙ্গে মিল পাওয়া যায়নি। এ কারণে তিনি হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, প্রার্থী আলী নাছের খান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যাংক হিসাব নম্বর প্রকাশ করে নির্বাচনী অনুদান চেয়ে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করেছেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য প্রদান বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে তদন্ত সাপেক্ষে তার মনোনয়নপত্র বাতিলযোগ্য হতে পারে এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।
এ বিষয়ে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে এনসিপি প্রার্থী আলী নাছের খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  8:17 PM