ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পিরোজপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল

#
news image

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর -নাজিরপুর- জিয়ানগর)আসনে বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা  অধ্যক্ষ আলমগীর হোসেন এর পিরোজপুর সদর উপজেলার নির্বাচনীয় বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারী) পিরোজপুর শহীদ মিনার চত্ত্বরে বিকেল তিনটায় উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।

 উক্ত জনসভায়  পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

পিরোজপুর শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত  বিশাল নির্বাচনী জনসভায় অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন- “আপনাদের ভোটে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে এই জনপদকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে। গরীব ও মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের অর্থ আর কোনো লুটেরাদের পকেটে যেতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কৃষকদের সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।

 বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এলাকার অবকাঠামোর উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণে শিল্প কারখানা নির্মাণ, যুবসমাজকে মাদকমুক্ত করনসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এ সময় পিরোজপুর সদর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে মিছিল নিয়ে জনসভায় উপস্থিত ছিলেন।

জনসভা শেষে পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহীদ মিনার চত্বর থেকে শুরু করে ধানের শীষের মিছিল নিয়ে পিরোজপুর শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করেন।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  6:46 PM