ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে ভোটের নিরাপত্তায় ১৮ হাজার সদস্য, নজরদারি হবে সিসি ক্যামেরায়

#
news image

গাজীপুর আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৯৩৫টি ভোটকেন্দ্রের সুরক্ষায় নিয়োজিত থাকছেন সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
​বুধবার সকালে নির্বাচন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনী ময়দানে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, আনসার সদস্য ১২,২৪৩ জন, পুলিশ সদস্য ৪,৬৪৬ জন, ​সেনাবাহিনী প্রায় ১,২০০ জন, বিজিবি ও র‍্যাব: ৩০০ জন ।
​রিটার্নিং কর্মকর্তা জানান, এবারের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, ​সিসি ক্যামেরা ৫টি আসনের মোট ৯৩৫টি ভোটকেন্দ্রই সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় থাকবে। সহকারী রিটার্নিং ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি সব কেন্দ্র মনিটরিং করা হবে।
অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য রাখা হয়েছে বিশেষ নজরদারি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
​সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আগামীকাল সকাল ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

শেখ মোহাম্মদ ইকবাল হোসেন, গাজীপুর প্রতিনিধি :

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  5:42 PM