ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

পবিত্র মাহে রামাদানকে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জে জামায়াত ইসলামীর গণমিছিল

#
news image

পবিত্র মাহে রামাদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 
মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা রামাদানের তাৎপর্য তুলে ধরে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি এবং সমাজে ন্যায়,নীতির চর্চার আহ্বান জানান। এ সময় রামাদানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
 
সমাবেশে বক্তারা বলেন, রামাদান সংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের মাস। এ মাসে ইবাদতের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তারা রামাদানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে জামায়াতের নেতা অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভার জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন এবং সেক্রেটারি হেলাল উদ্দিনসহ কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুসলিম ভাই ও সমর্থকরা।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  10:03 PM