ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত এমপির শ্রদ্ধা

#
news image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
 
২১ ফেব্রুয়ারি তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার কেন্দ্রীয়  স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
 
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
 
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়।
 
ভাষা শহীদদের স্মরণে নোয়াখালীসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২১ ফেব্রুয়ারি, ২০২৬,  5:27 AM