ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

নেত্রকোনায় ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

#
news image

নেত্রকোনার বারহাট্টায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক কিবরিয়া (২৪) কে গ্রেফতার ও ভুক্তভোগী কিশোরীর শিশু সন্তানের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা প্রেসক্লাবের সামনে (২৩ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১টায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ও ধর্ষিতার বাচ্চা প্রসবের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষিতার নবজাতকের পিতৃ পরিচয় দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বারহাট্টার সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাখা ব্যবস্থাপক (বারহাট্টা উপজেলা) সুরজিত ভৌমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারহাট্টা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলতাবুর রহমান (হানিফ), বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অলি উল্লাহ রায়হান, বারহাট্টা ইউনিয়ন ইয়ুথ গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, ছালিপুরা গন্ধরাজ নারী সমিতির সভাপতি সাবিকুন্নাহার মনিসহ এলাকার সচেতন সমাজের নাগরিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ধর্ষণ মামলার প্রধান আসামি ধর্ষক কিবরিয়াকে অবিলম্বে গ্রেফতার এবং ধর্ষিতা তার নবজাতকের ঠাঁই করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানান।

এসময় বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাখা ব্যবস্থাপক (বারহাট্টা উপজেলা) সুরজিত ভৌমিক বলেন, আমরা আজ এখানে মানববন্ধনের আয়োজন করেছি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং  ধর্ষিতা ও তার নবজাতকের মাথা গুজার ঠাঁই করে দেওয়ার দাবীতে। আমি পুলিশ প্রশাসনসহ গোয়েন্দা সংস্থা থেকে শুরু যত সোর্স আছে সবার কাছে অনুরোধ করবো ধর্ষক কিবরিয়াকে যেনো দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হয়।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২৪ ফেব্রুয়ারি, ২০২৬,  9:17 PM