ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ফরিদপুর-৪ আসনে বিজয়ের আনন্দে অসহায় পরিবারের পাশে স্পেন প্রবাসী আলী ইউনুস

#
news image

শহিদুল ইসলাম বাবুল-এর নির্বাচনী বিজয়ের আনন্দ জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে অসহায় পরিবারের মাঝে একটি অটো-রিক্সা দান করেছেন তার একনিষ্ঠ কর্মী ও স্পেন প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামানিক।
 
জানা যায়, ইউনুচ আলী প্রামানিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্পেন শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর মধু শিকদার ডাঙ্গী গ্রামে। বর্তমানে তিনি স্পেনে অবস্থান করায় তার পক্ষে গত শনিবার বাদ মাগরিব উপজেলা পার্টি অফিসের সামনের চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় আব্দুস ছাত্তার খানের হাতে নতুন অটো-রিক্সার চাবি তুলে দেওয়া হয়।
 
উপজেলা সদর ইউনিয়নের সুপারী বাগান গ্রামের মৃত আঃ মজিদ খানের ছেলে আব্দুস ছাত্তার খান (৫৫) দীর্ঘদিন ধরে একটি অটো-রিক্সা চালিয়ে ছয় সদস্যের পরিবার চালাতেন। সম্প্রতি তার একমাত্র উপার্জনের মাধ্যম রিক্সাটি উপজেলা সদর বাজার থেকে চুরি হয়ে যায়। এতে পরিবারটি চরম দুর্দশায় পড়ে।
 
নির্বাচনী প্রচারণার সময় ছাত্তার খানের আর্তনাদ শুনে ইউনুচ আলী প্রামানিক তাকে প্রতিশ্রুতি দেন—তার প্রিয় নেতা শহিদুল ইসলাম বাবুল এমপি নির্বাচিত হলে তিনি নিজ খরচে একটি নতুন রিক্সা করে দেবেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুল প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন। প্রতিশ্রুতি অনুযায়ী ইউনুচ আলী প্রামানিক প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে নতুন অটো-রিক্সা প্রস্তুত করে অসহায় পরিবারের কাছে পাঠিয়ে দেন।
 
রিক্সা বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আঃ কুদ্দুস বাদশা, আঃ কাদের খান, পি.এম কামরুল হাসান, গোলাম মোস্তফা মোল্যা (সাবেক ভিপি ), আকতারুজ্জামান, মামুন, খালিদসহ প্রবাসী নেতার স্বজন জাহাঙ্গীর প্রামানিক, নাজমূল প্রামানিক ও সেন্টু প্রামানিক উপস্থিত ছিলেন।
 
রিক্সা পেয়ে আব্দুস ছাত্তার খান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ইউনুচ আলী প্রামানিকের দয়ায় আমার প্রতিবন্ধী মেয়ে ও বৃদ্ধ মা-সহ ছয় সদস্যের পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না।”
 
এলাকাবাসী জানান, ইউনুচ আলী প্রামানিক দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ক্রীড়া ও সামাজিক সংগঠনে সহায়তা দিয়ে আসছেন। বিশেষ করে পদ্মা নদী পাড়ের চরাঞ্চলের যাতায়াত সুবিধা উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
 
স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বিএনপি নেতা।

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

০১ মার্চ, ২০২৬,  9:41 PM