ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

#
news image

আবারও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আছিয়া বেগম। তিনি উপজেলার ভাটারা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনকালে সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, অসহায়দের সহায়তা এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার আন্তরিকতা ও সহজপ্রাপ্যতার কারণে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।
আছিয়া বেগম জানিয়েছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে চান। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করতে আগ্রহী।
তিনি বলেন, “জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আগামীতেও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবো। এলাকার অসহায়, নারী ও প্রবীণদের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ আছিয়া বেগমকে আগামী নির্বাচনেও এগিয়ে রাখবে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০৫ মার্চ, ২০২৬,  10:09 PM