ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

#
news image

“জাগো তারুণ্য, গড়ো নব দিগন্ত”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নব উত্থান ফাউন্ডেশন। শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটী কৃষ্ণচূড়া মোড় এলাকায় সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে কাই এ্যালটেক গ্রুপের ডিএমডি আহাম্মেদ মামুন (জায়ান)-এর সৌজন্যে নিম্নআয়ের মানুষের মাঝে থ্রি-পিস, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
নব উত্থান ফাউন্ডেশনের সভাপতি অনিক মাহমুদ কিশোরের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন ও সেলিম মিয়া, সিনিয়র সভাপতি ফারহান আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ নূরনবী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মো. আরিফ হোসেন।
ঈদের আগে নতুন পোশাক পেয়ে আনন্দিত উপকারভোগীরা। উপহার হিসেবে পাঞ্জাবি পেয়ে আইয়ুব আলী এবং শাড়ি পেয়ে বিধবা হারজা বেওয়া বলেন, “ঈদের আগে এই উপহার আমাদের মুখে হাসি ফুটিয়েছে। যারা আমাদের কথা ভেবেছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন।”
নব উত্থান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আর্তমানবতার সেবায় এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০৬ মার্চ, ২০২৬,  5:20 PM